www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুঃখগুলো ঝেড়ে ফেলে

দুঃখগুলো ঝেড়ে ফেলে
সাইয়িদ রফিকুল হক

দুঃখগুলো ঝেড়ে ফেলে
হচ্ছি এখন সুখী,
কষ্টভোলার মিশন নিয়ে
হবো বাস্তবমুখী।
আফসোসের ওই খেয়ালটাকে
দিচ্ছি ঝাঁটা মেরে,
বর্তমানের ভাবনা যেন
ওঠে মনে বেড়ে।
দুঃখগুলো জমা করে
ফেলতে পারো ডাস্টবিনে?
কেন নিজের ক্ষতি করে
কষ্ট নিচ্ছো কিনে?
দুঃখগুলো ঝেড়ে ফেলে
ঘুরে দাঁড়াও সবাই,
একনিমিষে দেখবে এবার
তোমার দুঃখ নাই!


সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast