www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাল সকালে বৃষ্টি হলে

কাল সকালে বৃষ্টি হলে
সাইয়িদ রফিকুল হক

কাল সকালে বৃষ্টি হলে
ডেকো আমায় কাছে,
নিরাপদের ছাতা হয়ে
থাকবো তোমার পাশে।
ভয় পেয়ো না ধরবো নাকো
তোমার দুটি হাত,
আমারও যে একটুখানি
আছে সমাজ-জাত।
ভালোবাসার দাবি নিয়ে
করবো নাকো ত্যক্ত,
মন-জ্বালানো কোনোকিছুই
হবে নাতো ব্যক্ত।
কাল সকালে বৃষ্টি হলে
থাকবো তোমার পাশে,
মানুষ হয়ে হাসিমুখে
থাকবো অনেক আশে।


সাইয়িদ রফিকুল হক
০৮/১০/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast