www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্টগুলো ঝরে গেল

কষ্টগুলো ঝরে গেল

কষ্টগুলো ঝরে গেল
শুকনোপাতার মতো,
ভেবেছিলাম আপনমনে
শান্তি পাবো কত!
ক’দিন পরেই দেখি আবার
দুঃখ গজায় মনের ডালে,
আসলে যে দুঃখ আমার
লেগে আছে ভালে!
তবুও কেন স্বপ্ন দেখি
জানি নাতো কিছু,
দুঃখ কেন এমন করে
নিচ্ছে আমার পিছু!
কষ্টগুলো ঝরে গেল
মনটা হলো রঙিন,
একটু পরেই দুঃখ আবার
হলো জীবন-সঙ্গীন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast