www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোধী

বোধী
সাইয়িদ রফিকুল হক

ফুল ফোটে না পাষাণে,
গান হয় না তো ভাসানে।
যোগ্যলোকে হতে পারে মালী,
অপদার্থ খাবে শুধু গালি।
ময়ূরপুচ্ছ ধারণ করে
কাক হয় না যে সুধী,
বুদ্ধি ছাড়া শুধু টাকায়
কেউ কি হয় রে বোধী?
গায়ের জোরে এই সমাজে
বোধী সাজবে তুমি,
বাহির-লোকে করবে ছিঃ ছিঃ
আর যে হাসবে তোমার মনোভূমি!


সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast