www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মবোধন

আত্মবোধন
সাইয়িদ রফিকুল হক

ভাঙ্গিস নারে নিয়ম-কানুন
করিস নারে ভুল,
খানিক পরে বুঝবি যখন
ছিঁড়বি মাথার চুল!

পরের খেয়ে দেশের ক্ষতি
করিস নারে তোরা,
লোভ দেখাতে ছুটবে কত
এমন পাগলা-ঘোড়া!

মনের মধ্যে পাপ রেখেছিস
পাপ যে বড় আগুন,
অন্ধকারে ঢিল ছুঁড়ে তুই
দেখবি নাতো ফাগুন!

কার খেয়ালে কার ইশারায়
ছুটলি লোভের পথে?
বেহেশতোটা মিলবে নাতো
জাহান্নামের রথে!

সোনার দেশের উন্নয়নে
হওরে সবাই শামিল,
দেশের স্বার্থে রাজহুকুমটা
করতে হবে তামিল।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৮/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast