www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলের গায়ে গন্ধ ছিল

ফুলের গায়ে গন্ধ ছিল
সাইয়িদ রফিকুল হক

ফুলের গায়ে গন্ধ ছিল
তবুও ভালো লাগে,
তোমার মনেও গন্ধ ছিল
মলিন অনুরাগে!
তোমার সাথে বলতে কথা
ভাল্লাগেনা তাই,
ফুলের হাসি হৃদয়জুড়ে
পাচ্ছে কেমন ঠাঁই!

ফুলের গায়ে গন্ধ ছিল
মনমাতানো সুবাসে,
তাইতো সবাই ভালোবেসে
বসলো ফুলের কাছে।
তোমার মনের গন্ধ-ব্যাধি
সারবে নাতো আর,
সুবাসবিহীন পাঁড়জীবনে
পাবে না তো পার!


সাইয়িদ রফিকুল হক
২৭/০৭/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর।
  • ভালবাসা-অনরাগ সবকিছু মিলিয়ে ভাল লাগল।শুভেচ্ছা জানবেন প্রিয়।
 
Quantcast