www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভণ্ড তুমি

ভণ্ড তুমি
সাইয়িদ রফিকুল হক

ধর্ম নিয়ে ব্যবসা করে
যাচ্ছে তোমার দিন,
তবুও দেখি ভণ্ড তোমার
মুখটা ভীষণ মলিন!
জনগণের আক্রমণে
খাচ্ছো বুঝি মা’র,
তবুও দেখি ভণ্ডামিতে
নেই কো তোমার ছাড়!

তোমরা পশু লোকালয়ে
করছো শুধু ভেজাল,
দিনে-রাতে মিথ্যা-গীতে
গাইছো শুধু প্যাঁচাল!
তোমার মতো পাষণ্ডদের
নেই যে কোনো সত্য,
মিথ্যা গিলে জীবনভরে
চিনছো পাপের তত্ত্ব।
ভণ্ড তুমি মানুষ হও রে
বাঁচাও দেশের মান,
আর গেয়ো না এমন করে
মিথ্যা-পাপের গান।


সাইয়িদ রফিকুল হক
২৫/০৭/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast