www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুকটা ফাটে দুঃখে

বুকটা ফাটে দুঃখে
সাইয়িদ রফিকুল হক

বুকটা ফাটে দুঃখে আমার
ছাগল নাকি বিদ্বান!
তোমরা বলো সভ্য জাতির
থাকবে এবার মান?
বনের ভিতর ছিল ছাগল
আসলো সাধুর বেশে,
ছাগল নাকি বুদ্ধিজীবী
শুনছি আমার দেশে।

বুকটা ফাটে দুঃখে আমার
মানুষ নাইরে পাশে,
তাইতে ছাগল লম্ফ দিয়ে
শূন্যে যেন ভাসে!
মানুষগুলো স্বার্থপর যে
তাইতে ছাগল হাসে,
মানুষগুলো মানুষ হলে
ছাগল কি আর কাশে?
মানুষ এবার ঘুরে দাঁড়াও
রুখতে হবে ছাগল,
এই দেশেতে রাখবো নারে
মাথাখারাপ পাগল।


সাইয়িদ রফিকুল হক
২৩/০৭/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast