www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মাতাল হলে

মাতাল হলে
সাইয়িদ রফিকুল হক

মাতাল হলে বুদ্ধি কমে
আরও টানে যম,
মাতলামি তাই আজকে থেকে
করবে একটু কম।
ছোট্ট জীবন চারার মতো
সাজাও তারে ফুলে,
এসব রেখে হচ্ছো মাতাল
কোন্ খেয়ালের ভুলে?
মদের বোতল সঙ্গে নিয়ে
যাবে নাকি স্বর্গে?
কদিন পরে থাকবে পড়ে
কোনো একটা মর্গে!
সময় থাকতে বোতল ছাড়ো
ধরো নীতির সেতু,
দেখবে তোমার জীবনটাতে
উড়বে বিজয়কেতু।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৭/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast