www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুষ্ক-মন

শুষ্ক-মন

মনটা ছিল শুষ্ক ভীষণ
বৃষ্টি এলে ভিজতো,
কিন্তু তখন মনটা কি আর
কাদাজলে মিশতো!
শুষ্কমনে প্রেম জমে না
কেউ ডাকে না কাছে,
কারও কাছে মনভিজানোর
একটু জাদু আছে?
শুষ্কমনে সব যে পানসে
ভাল্লাগেনা কিছু,
তারচে ভালো ভেজামনে
হতাম যদি শিশু!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast