www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সোনার ফুল

সোনার ফুল
সাইয়িদ রফিকুল হক

ভুল করি না ভুল করি না
মনে আছে বল,
তবুও দেখি একটু পরে
ঝরে চোখের জল!
মন মানে না দুঃখ-শোকে
সাহস নাই যে মনে,
বুদ্ধিখেলায় হেরে গেলে
কাজ দিবে কি ধনে?
সময় থাকতে ছিন্ন কর
সকল ভুলের রশি,
দেখবে তখন তোমার বুকে
হাসে কেমন শশী।
ভুলের মাশুল ভেবে তুমি
করবে নাতো ভুল,
তাইলে তোমার জীবনটাতে
ফুটবে সোনার ফুল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast