www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশের কথা

দেশের কথা

বিশ্বকাপের ভীষণ ঝড়ে
যাচ্ছো নাকি উড়ে?
এবার তবে সোজা হয়ে
দাঁড়াও একটু ঘুরে।
তোমার দেশে কত জ্বালা
সেসব গেছ ভুলে?
মাতামাতি ছেড়ে এবার
দায়িত্বটা নাও তুলে।
পরের দেশের খেলা দেখে
লাভ কি তোমার বলো,
তারচে তুমি দেশের ছেলে
ভালো হয়ে চলো।
বিশ্বকাপের ভীষণ জ্বরে
পুড়ছে কতজনে,
কিন্তু বলি দেশের কথা
আছে তোমার মনে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast