www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিঝুম গাঁয়ে বৃষ্টি এলো

নিঝুম গাঁয়ে বৃষ্টি এলো
সাইয়িদ রফিকুল হক

নিঝুম গাঁয়ে বৃষ্টি এলো
প্রজাপতির মতো,
বৃষ্টিকণা ফুটলো দেখি
ফুল হয়ে তাই শত!
রূপার মতো ঝিকিমিকি
ঝরছে বৃষ্টিকণা,
এই দুপুরে বৃষ্টি দেখে
কেউ কি থাকে আনমনা?

বৃষ্টি দেখে জানলা খুলে
তাকাই মুগ্ধচোখে,
এমন মধুর মগ্নশোভা
আছে বিশ্বলোকে?
মনের ঘরে আজকে দেখি
জাগলো রূপের বন্যা,
নিঝুম গাঁয়ে এলো যেন
বৃষ্টি মধুর কন্যা!
আয়রে সবাই বৃষ্টি দেখি
আকাশ-ভাঙার শব্দ শুনি,
মুক্তাঝরার মধুর দিনে
গল্প-কথায় দিনটা গুনি।


সাইয়িদ রফিকুল হক
২৫/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast