www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রমজান এলো

রমজান এলো
সাইয়িদ রফিকুল হক

মাহে রমজান এলো আবার
সংযমেরই শিক্ষা নিয়ে,
আমরা সবাই মুমীন হবো
একটুখানি পরীক্ষা দিয়ে।

নেশার ঘরে আগুন দিবো
সত্যপ্রদীপ জ্বালবো মনে,
নিজের সুখে থাকবো ডুবে
লোভ করি না পরের ধনে।

মুখে-মুখে আল্লাহর নামে
আর কোরো না ভণ্ডামি,
তোমার পাপ যে দেখেন তিনি
তিনি মহান অন্তর্যামী।

মাহে রমজান এলো আবার
ভুল কোরো না আগের মতো,
মুমীন হলে প্রভুর কাছে
হও না এবার চিরনত।


সাইয়িদ রফিকুল হক
১৭/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রমযান নিয়ে আসুক সকলে জন্য শুদ্ধতা আর পবিত্রতা। শুভকামনা লেখক।
  • কথ্য ও লেখ্য ভাষার পার্থক্য থাকে । যেটা আমরা মুখে বলি তার উচ্চারন যেহেতু স্থান বিশেষে পরিবর্তন হয় তাই কথ্য ভাষার প্রয়োগ লেখ্য তে হয় না । যেমন তুমি লিখেছ দিবে , আল্লাহর - এগুলো দেবে , আল্লার হবে । চিরনত না হয়ে হবে চীর নত ॥
 
Quantcast