www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগের মতো

আগের মতো



ফুলদানিতে ফুল রাখি না
ফুল রেখেছি হাতে,
এবার বুঝি উঠবে সবাই
একটুখানি জাতে!
মনের ভিতর মধু নাইরে
মধু শুধু মুখে,
এমনতর লোকের মাঝে
কেউ কি থাকবে সুখে?
সবখানে আজ লোকদেখানো
ভাবটা গেছে বেড়ে,
আগের মতো ভালোবাসা
কে নিয়েছে কেড়ে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast