www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের কথা

মায়ের কথা
সাইয়িদ রফিকুল হক

মাজননী মায়ের কথা
আছে নাকি মনে?
মাকে ফেলে ঘুরছো তুমি
প্রজাপতির বনে!
কীসের আশায় কীসের মোহে
ভুলছো নিজের মাকে!
তোমার মতো পাপীর কথা
বলবো এখন কাকে?
মাকে নিয়ে ফেললে তুমি
কোন সে বৃদ্ধাশ্রমে,
কোথায় যাবে পাপী তুমি?
ধরবে যেদিন যমে!


সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০১৮
(মা-দিবস উপলক্ষে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মা! মায়ের চেয়ে আপন কে দুনিয়ায়!
  • দারুন।
  • ন্যান্সি দেওয়ান ১৪/০৫/২০১৮
    Good..
 
Quantcast