www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজাকারের ছেলে

রাজাকারের ছেলে
সাইয়িদ রফিকুল হক

পণ করেছে রাজাকারের
খুব যে ভালো ছেলে,
পাকিস্তানেই চলে যাবে
পাখির মতো ডানা মেলে!

সেইখানেতে বেহেশত্ আছে
আরও রঙিন ঝর্না,
তাইতে এখন অ্যাম্বেসিতে
দিচ্ছে ভীষণ ধরনা!

মনের ভিতর স্বপ্নগুলো
খেলছে কত খেলা,
পাকিস্তানেই দেখা পাবে
বেহেশতেরই মেলা!

এই না ভেবে রাজাকারের
খুব যে ভালো ছেলে,
পাকিস্তানী-বিমানখানায়
দিলো ডানা মেলে!

কিন্তু পথে হাইজ্যাকারে
দিলো ভীষণ হানা,
তালেবানি জঙ্গি-হাতে
মরলো ইঁদুরছানা!


সাইয়িদ রফিকুল হক
১১/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast