www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুয়ার খুলে রেখো

দুয়ার খুলে রেখো
সাইয়িদ রফিকুল হক

দুয়ার খুলে রাখলে তুমি
দেখবে রঙিন ভোর,
সহজপথে ঢুকতে পারে
আবার কিছু চোর!
তাই বলে কি বদ্ধঘরে
থাকবে তুমি বসে?
বাইরে-দুয়ার খুলে রেখো
ভিতর বাঁধো কষে!
জ্ঞানের রাজ্যে দুয়ার খুলে
দেখতে হবে সব,
নইলে তোমার ভিতরটাতে
বাজবে শুধু হুক্কাহুয়া রব!
এই পৃথিবী অনেক বড়
দেখতে হবে ঘুরে,
জ্ঞানের কত উপকরণ
হাসছে জগতজুড়ে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast