www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের জলে ভেসে যাচ্ছে বুক

চোখের জলে ভেসে যাচ্ছে বুক
সাইয়িদ রফিকুল হক

চোখের জলে মলিন হচ্ছে মুখ,
শত দুঃখে ভেসে যাচ্ছে বুক।
মনটা শুধু কাঁদে দুঃখ সয়ে,
মুখে হাসি আসে না কার ভয়ে?
চোখের জলে ভেসে যাচ্ছে বুক,
দিনে-দিনে মলিন হচ্ছে চাঁদমুখ!
হায়রে জীবন কষ্ট শুধুই সার,
একজীবনে দুঃখের কাছে হার!
চোখের জলে ভেসে-ভেসে কাঁদি,
কেউ তো নাই আশেপাশে
কার আশায় আজ বুক বাঁধি?


সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast