www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেউ নাই বন্ধু

কেউ নাই বন্ধু
সাইয়িদ রফিকুল হক

বুকে ব্যথা তবুও দেখি
মুখে তোমার কষ্ট-হাসি আজ,
জানি নাতো বন্ধু আমার
কে ফেলিছে তোমার মাথায় বাজ!
কষ্ট দেওয়ার মানুষ এখন
দেখছি শুধু চারিপাশে,
ভালোবাসার মানুষজন তো
কেউ নাই বন্ধু আশেপাশে!
সবাই দেখে নিজের স্বার্থ
সবার মুখে মধু অন্তরে বিষ,
এই তো দেখছি জনসমাজে
মুখচেনাদের ভিড়ে অহর্নিশ!
মানুষ দেখি সারি-সারি
এই মানুষের কত যে ভিড়!
স্বার্থনেশায় সবাই সাজে
সাধুপুরুষ-সন্যাসী-পীর!
কেউ নাই বন্ধু একটুখানি
ভালোবাসার মানুষ আপন,
বুকে ব্যথা মুখে হাসি
এইসব নিয়ে করছি দিনযাপন।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast