www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা

ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসা তোমাকে যে
চেয়েছিলাম সেই কবে!
এতোদিনে সেই না তুমি
হঠাৎ কেন এলে তবে?

কী যে ছিল তোমার মনে
জানি নাতো জানি নাতো,
কী যে তোমার রহস্য গো
বুঝি নাতো বুঝি নাতো!
এই মনে কি আগের মতো
ভালোবাসা জাগবে?

ভালোবাসা চেয়েছিলাম
অনেক বেশি ভালোবেসে,
তবুও বন্ধু সেদিন তুমি
গিয়েছিলে চলে হেসে!
আর কি বন্ধু আগের মতো
ভালোবাসা হবে?


সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast