www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি এলো বজ্রপাতে

বৃষ্টি এলো বজ্রপাতে
সাইয়িদ রফিকুল হক

বৃষ্টি এলো বজ্রপাতে
ভাঙ্গলো গাছের ডাল,
বিশালবড় শিলাপাতে
ছিদ্র হলো চাল!
দিনমজুরের ভাঙ্গাঘরে
লাগলো ঝড়ের ঝাঁকি,
সব হারাতে আর কি থাকে
কোনোকিছু বাকী?
মুষলধারে বৃষ্টি নামে
জোছনাধোয়া গাঁয়ে,
রোদের জন্য কে ধরবে
মেঘের হাতেপায়ে!

বৃষ্টি এলো বজ্রপাতে
মরলো কৃষক মাঠে,
ওরে তোরা কেউ যাসনে
আজকে কোনো ঘাটে।
মেঘের ডাকে কানে তালা
লাগছে সবার ডর,
ঘরের কাছে ভাঙ্গছে বুঝি
গাছটা কড়মড়!
বৈশাখেরই ঝড়ের কোপে
যাসনে তোরা বাইরে,
বজ্রপাতে ঘটবে বিপদ
থাক না বসে ঘরে।


সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast