www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজাকাররা

রাজাকাররা
সাইয়িদ রফিকুল হক

রাজাকাররা ধরা পড়ে
বলছে হেঁকে আজ,
“আমার বাবাও মুক্তিযোদ্ধা
জাতির মাথার তাজ!”
এরা সবাই ছদ্মবেশী
আর যে ভীষণ ধূর্ত,
একাত্তরে এদের পাপ যে
হয়ে আছে মূর্ত।
রাজাকারের রক্ত চিনে
বন্ধু বানাও তরুণ,
তাইলে আবার জাতির ভাগ্যে
উঠবে নতুন অরুণ।
রাজাকাররা ঘাপটিমেরে
করছে জাতির ক্ষতি,
এরা হলো হায়না-শিয়াল
ধূর্ত ভীষণ অতি।
এদের সঙ্গে মেলামেশা
ছাড়তে হবে সবার,
একাত্তরের বীর-চেতনায়
জাগবে জাতি আবার।


সাইয়িদ রফিকুল হক
১৯/০৪/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast