www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শকুনগুলো উড়ছে

শকুনগুলো উড়ছে
সাইয়িদ রফিকুল হক

শকুনগুলো উড়ছে এখন
ধান্দাবাজির নিশান হাতে,
আগের মতো করবে ক্ষতি
ছাই দিবে যে বাড়া ভাতে!
নিজের বাপকে আড়াল করে
নিচ্ছে এখন দেশের নাম,
ছদ্মবেশী শয়তান ওরা
চিনি ওদের জন্ম-ধাম।
উড়ছে শকুন চারিপাশে
দেখছি ওদের অট্টহাসি,
ওরে দেশের শাসকবৃন্দ
দিস না কেন ওদের ফাঁসি?


সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৪/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast