www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলই সুন্দর

ফুলই সুন্দর
সাইয়িদ রফিকুল হক

তোমায় বলি খুব সুন্দর,
তবুও দেখি ভিতরে খুব অসুন্দর!
ফুলকে বলি চমৎকার,
ভিতরে তার দেখি আরও বাহার!
তোমায় বলি খুব মনোহর,
ভিতরে যে অনেক বেশি কহর!
তুমি সুন্দর একটুখানি বাইরে,
আর ভিতরে ফুলের চেয়ে
সুন্দর কিছু নাইরে!
তোমার রূপে চোখে লাগে নেশা,
তবুও দেখি ফুলই সুন্দর
মনে জাগায় পুণ্য আশা।





সাইয়িদ রফিকুল হক
১৭/০৩/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast