www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এখন আমার মনটা

এখন আমার মনটা
সাইয়িদ রফিকুল হক

বয়সটাতো আগের মতো
নাই যে আমার অল্প,
ঘুমপাড়ানি গান শুনে তাই
বায়না মিটবে স্বল্প।
এখন আমার মনটা বড়
চায় যে অনেককিছু,
ভালোবাসার মালা গেঁথে
যাচ্ছি তোমার পিছু।
দিনে-দিনে মনটা বেড়ে
হচ্ছে মহাদেশ,
তোমার প্রেমেই জীবনটা তাই
হবে বুঝি শেষ!


সাইয়িদ রফিকুল হক
১২/০৩/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast