www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুখটা শুধু

মুখটা শুধু
সাইয়িদ রফিকুল হক

মুখটা শুধু হাসি-হাসি,
মন যে বলে দুঃখে ভাসি!
মনের খবর নেয় না কেহ,
সবাই দেখে রঙিন দেহ!
দীনদুনিয়া আজব আজ,
বুকে কষ্ট কপালে ভাঁজ!
তবুও দেখি মুখে হাসি,
বুকের কষ্ট চাপা দিয়ে
সবাই বলে ভালোবাসি!
কোনখানে আজ মিলবে সুখ?
ভাল্লাগেনা তেলচকচকে
তোমাদের এই কৃত্রিম মুখ।
সবাই যেন পড়ে আছে মুখোশ,
রঙিন মুখের অন্তরে রোষ!


সাইয়িদ রফিকুল হক
২৬/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast