www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেংটী-ইঁদুর

নেংটী-ইঁদুর
সাইয়িদ রফিকুল হক

নেংটী-ইঁদুর দিনদুপুরে
কাটছে গোলার ধান,
ফাঁদ পাত রে এবার তোমরা
বাঁচবে জাতির মান।
দেশবিরোধী-ইঁদুরগুলো
ভীষণরকম পাজী,
দেশমানুষের সর্বনাশে
ওরা সবাই রাজী।
সবখানে তাই ফন্দি করে
ছুটছে লাভের আশায়,
দিনদুপুরে কেটেকুটে
সব যে দিলো ভাসায়!
লোভের আগুন বুকে নিয়ে
ঘুরছে ইঁদুর নেংটী,
তোমরা যারা দেশের পাগল
বুঝতে পারো সেটি?
আগুন লাগার আগেই থামাও
নেংটীজাতের বড়াই,
দেশপ্রেমিকের করতে হবে
বুদ্ধি দিয়ে লড়াই।
মানবশত্রু ইঁদুর-জাতি
হোক না এবার ধ্বংস,
দেশের কথা ভাবো সবাই
বীর-বাঙালির বংশ।


সাইয়িদ রফিকুল হক
১৯/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast