www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেংটী-শিয়ালগুলো

নেংটী-শিয়ালগুলো
সাইয়িদ রফিকুল হক

গর্তে থাকা নেংটীগুলো
করছে ভীষণ লাফালাফি,
হঠাৎ করেই যেন ওদের
বেড়ে গেছে দাপাদাপি!
রাজক্ষমতার লোভে পড়ে
বনবাদাড়ের শিয়ালগুলো
বাঁধছে এখন জোট,
কিন্তু সুবোধ প্রাণিগুলো
দিবে না যে ওদের ভোট।
সোনার রাজ্যে তবুও ওরা
চাচ্ছে লোভের শিয়ালতন্ত্র,
সিংহবংশ ধ্বংস করার
খুঁজছে ওরা কুফরিমন্ত্র।
সোনারভূমি ধ্বংস করে
নেংটী চায় যে হাসতে!
দেশের মানুষ চাচ্ছে ওদের
খপ্পর থেকে বাঁচতে।
রাজক্ষমতার লোভে এখন
নেংটী লাফায় জোরে,
সাহস দেখায় ভিনদেশী সব
খেঁকশিয়ালের জোরে!
ওরে তোরা তাড়া এবার
নেংটী-শিয়াল পাতি,
শত্রুগুলো নিপাত গেলে
বাঁচবে সোনার জাতি।


সাইয়িদ রফিকুল হক
১৭/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast