www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথের মানুষ

পথের মানুষ
সাইয়িদ রফিকুল হক

পথের মানুষ পথে ছিল পড়ে,
তারে যেন কে আনিলো ঘরে!
মন তার আজ টেকে না আর,
মনে পড়ে পথের স্মৃতি বারবার।
দখিনা-বাতাস বন্ধ এখন বদ্ধঘরে,
পথের স্মৃতি বারেবারে মনে পড়ে।
সবুজ-ঘাসের গন্ধটুকু লাগে নাতো নাকে,
বুনোফুল সব ফুটে থাকতো পথের বাঁকে।
এখন সবই বন্ধ হলো চারদেওয়ালের মাঝখানে,
পথের মানুষ পথে ছিল, সুখ আছিলো তার সবখানে।


সাইয়িদ রফিকুল হক
১৫/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast