www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুজস্বপ্ন

সবুজস্বপ্ন
সাইয়িদ রফিকুল হক

সবুজচোখে স্বপ্ন ছিল লাল,
তাইতে তোমার হলো বুঝি কাল!
সবুজমনে উঁকি দিলো হলুদরঙ,
এই জীবনে হলে তুমি বেঢপসঙ!
সবুজমায়া কোথায় গেল হারিয়ে,
সবার চোখে ফোটে এখন রঙিন স্বপ্ন
আমাদের সুখ সব তাড়িয়ে!
আগের মতো কেউ হয় না অল্পে তুষ্ট
সবাই চায় তাই জীবনটাকে হৃষ্টপুষ্ট!
সবুজচোখে সবুজস্বপ্ন ফুটবে কবে?
আমাদের মন কবে আবার সবুজ হবে!


সাইয়িদ রফিকুল হক
০৯/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast