www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনকে বলি

মনকে বলি
সাইয়িদ রফিকুল হক

মনকে বলি শুধু সত্য
ভালোবাসো অনুরাগে,
মিথ্যা যেন থাকে নাকো
এই জীবনের কোনো ভাগে।

শুনে সত্য হেসে বলে,
চারিদিকে মিথ্যার খনি,
মিথ্যাবাদী এই সমাজে
এখন সবার চোখের মণি!
এরই মাঝে তুমি বন্ধু
ধরেছো আজ সত্যগুচ্ছ,
মিথ্যাবাদী ধরে টানবে
তোমার সত্যের মহাপুচ্ছ।

মনকে বলি তবু জোরে
তুমি দাঁড়াও শক্ত হয়ে,
সত্যবাদী হতেই হবে
এই দুনিয়ার আঘাত সয়ে।


সাইয়িদ রফিকুল হক
০৫/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast