www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই আমার আত্মীয়

সেই আমার আত্মীয়
সাইয়িদ রফিকুল হক

যে ভালোবাসে সে আমার আত্মীয়,
যে কাছে ডাকে সে আমার আত্মীয়,
যে খুশি হয় আমাকে দেখে
সেই আমার আত্মীয়,
যে মনখুলে আমাকে দেখে হাসে
সে যে আমার পরমাত্মীয়।
আপনভেবে আমার কাছে এসে
আপনজন হয়ে যে পাশে বসে,
সে তো আমার আত্মীয়,
যে বুকভরে আমাকে সাহস জোগায়
সেই আমার পরমাত্মীয়।
যে ভালোবাসে নিঃস্বার্থ হয়ে
সে তো আমার আত্মীয়,
যে পাশে থাকে আমার সকল বিপদে,
এই জীবনে সেইতো আমার পরমাত্মীয়।


সাইয়িদ রফিকুল হক
৩১/০১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast