www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট শুধু

কষ্ট শুধু
সাইয়িদ রফিকুল হক

কষ্ট আমার কষ্ট তোমার কষ্ট সবার বন্ধু!
এই জীবনে কষ্ট পেয়ে যাচ্ছি সবাই শুধু।
হাসবো বলে করছি কত হাস্যসুখের জোগাড়,
দিন যে আমার শেষ হয় না কষ্টে তবু ভোগার!
আপনমনে স্বপ্ন-সাজায় পাচ্ছে সবাই সুখ,
তবু দেখি কষ্টে ভেসে যাচ্ছে সবার বুক!
সুখপাখিটা খুঁজতে গিয়ে হচ্ছি কত হয়রান,
সুখ যে আমার নাই কপালে কষ্ট বুকের ময়দান।
ফুলের মালা গাঁথবো বলে কুড়াই ঝরা বকুল,
মালা গেঁথে দিবো যারে হয় না সে তো আকুল!
তবু গাঁথি প্রেমের মালা যদি লাগে ভাগ্যে,
কষ্ট আমার জনম-বন্ধু লাভ হবে কী সৌভাগ্যে!
কত মালা ভাসায় দিলাম প্রেম-যমুনার জলে,
কাছের মানুষ কেউ হলো না একটু হাসির ছলে!
কষ্ট আমার জনম-বন্ধু কষ্টে রইলাম ভরে,
তোমরা বন্ধু কষ্ট পেলে আমার কাব্য পড়ে?
এই দুনিয়ায় কষ্ট শুধু—কষ্ট গলার মালা,
একটুখানি সুখের হাসি বাড়ায় শুধু জ্বালা।
জীবনপাতায় কষ্ট বেশি—কষ্ট ওঠে হেসে,
জীবনটা তাই কাটায় দেবো কষ্ট ভালোবেসে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast