www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফুলকলিদের মন ভালো নাই

ফুলকলিদের মন ভালো নাই
সাইয়িদ রফিকুল হক

ফুলকলিদের মন ভালো নাই
মনে ভীষণ দুখ,
মলিন হয়ে আছে যে তাই
এতো রঙিন মুখ!
ভ্রমরগুলো কোথায় গেছে?
বসছে নাতো ফুলে,
ফুলকলিরা মনের সুখে
হাসতে গেছে ভুলে।
রঙিন ফুলে বসছে নাতো
লাজুক প্রজাপতি,
এতো রঙিন ফুলকলিতে
সুবাস নাই যে অতি!
ফুলকলিদের মন ভালো নাই
মনে ব্যথার পাহাড়,
কোথায় আছে সুখের নদী?
দুঃখ ধোয়ামোছার।


সাইয়িদ রফিকুল হক
১২/০১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast