www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শুকনো হৃদয়

শুকনো হৃদয়
সাইয়িদ রফিকুল হক

শুকনো হৃদয় শুকনো হাসি,
মন যে বলে তবু ভালোবাসি!
বুকের ভিতর ব্যথার পাহাড়,
কষ্ট ঢাকার কত বাহার!
হৃদয় ভেঙে হচ্ছে চৌচির,
ভালোবাসায় ডরে না বীর!
কোথায় আছে সজীব প্রাণ?
ভালোবাসা পাবে একটু ত্রাণ।
শুকনো মুখে শুকনো হাসি,
কত কষ্টে তবু বন্ধু ভালোবসি!
ফুলের মতো মনটা হলে,
বুক ভাসতো না চোখের জলে!
শুকনো হৃদয় পারে নাকো
কখনও যে ভালোবাসতে,
সজীব মনই পারে শুধু
মনখুলে হাসতে।


সাইয়িদ রফিকুল হক
৩০/১২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Good one.
  • দারুণ হয়েছে...
  • Tanju H ৩০/১২/২০১৭
    অসাধারন কবি।
 
Quantcast