www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন ভালো না হলে

মন ভালো না হলে
সাইয়িদ রফিকুল হক

মন কী বলে, মন কী বলে, শুধাও কেন মন,
এই জীবনে মানবমন সবচে বড় ধন।

মনের অসুখ কেউ তো দেখে না,
মনখারাপে কেউ তো সাথী হয় না,
এই জগতে দুঃখীমানুষের কে হবে রে স্বজন?

মনটা যদি নিজের হাতে পারতাম গড়ে নিতে,
তবুও হয়তো কষ্ট কমতো এই পৃথিবীতে,
মনটা ভালো না হলে জমবে নাতো সাধন।



সাইয়িদ রফিকুল হক
২৩/১২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast