www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশপ্রেমিক

দেশপ্রেমিক
সাইয়িদ রফিকুল হক

একাত্তরে ঝরে গেল
তিরিশ লক্ষ প্রাণ,
বিজয়দিবস এসেছিল
রাখতে জাতির মান।
ফুলে-ফুলে ঢাকছি আমরা
স্মৃতিসৌধ-মিনার,
আরও আছে ধান্দাবাজদের
কত রঙিন ব্যানার!
বুকের ভিতর দেশের কথা
বাজে কিনা বলো?
দেশপ্রেমিকটা হয়ে তুমি
স্মৃতিসৌধে চলো।
দেশের ভালো চাইছি সবাই
গাইছি কত গান!
দেশপ্রেমিক না হয়ে আমরা
করছি নাতো ভান?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast