www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্টগুলো

কষ্টগুলো
সাইয়িদ রফিকুল হক

কষ্টগুলো বারুদ যেন
জ্বলছে গহীন বুকে,
কষ্টমাখা গভীর দুঃখে
ভাষা নাই যে মুখে!
কষ্ট-বোমায় নষ্ট জীবন
কষ্ট বড় কষ্ট!
কষ্টে দেখি এই জীবনে
সবই হলো নষ্ট।
কষ্টগুলো যায় না ভোলা
কাঁদায় শুধু মন,
সুখ যে এমন পরাহত
পাই না এমন ধন।
কষ্টগুলো ফুল হলে তাই
যেতাম একটু বেঁচে,
সুখপাখিটা ধরা দিতো
আপনা থেকে যেচে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১১/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast