www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কিছুই বলি না

কিছুই বলি না
সাইয়িদ রফিকুল হক

কিছুই বলি না
তবুও কেমন করে যেন
অনেক কথা বলা হয়ে যায়!

কিছুই ভাবি না
তবুও কেমন করে যেন
দিন-দিন ভাবনার অতলে
আরও গভীরে তলিয়ে যাচ্ছি!

কিছুই করি না
তবুও কেমন করে যেন
কাজের চাপটা এতো বেড়ে যাচ্ছে!

কিছুই দেখি না
তবুও কেমন করে যেন
সমাজের নষ্ট-পচা-গলা সবকিছু দেখে ফেলি!

কিছুই বলি না
তবুও কেমন করে যেন
নিজের বাকস্বাধীনতা হারাচ্ছি আরও বেশি করে!

কিছুই বলি না...



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/১০/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast