www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গোলাপমণি

গোলাপমণি
সাইয়িদ রফিকুল হক

ফুলগুলোকে আলতো করে
দিলাম একটু ছুঁয়ে,
অমনি দেখি সবক’টা যে
পড়লো লাজে নুয়ে!
আর যাবো না ফুলের বনে
লজ্জা তাদের বেশি,
ভালোবাসার গোলাপ তুলতে
লাগবে নাকো পেশী।
অনেক সাধের গোলাপটাকে
গল্প শোনাই রোজ,
তবুও দেখি গোলাপমণি
নেয় না কোনো খোঁজ!
এমনতর ভালোবাসা
টিকবে নাকো ভবে,
প্রেমিকজনে দোষ দিয়ো না
তোমরা নিন্দুক সবে।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/১০/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast