www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোহিঙ্গাদের দুঃখ বুঝি



রোহিঙ্গাদের দুঃখ বুঝি
সাইয়িদ রফিকুল হক

রোহিঙ্গাদের দুঃখ বুঝি
সবই আছে ঠিক,
কিন্তু এদের পিছে কারা
বসন্তেরই পিক!
এদের নিয়ে খেলছে কারা
কোথায় বাতিল মোড়ল?
জঙ্গিবাদের বীজবপনে
লিপ্ত আছে গাঁড়ল!
রোহিঙ্গারা মানুষ হয়েও
ছুটছে কত কষ্টে!
এই দুঃখটা আনছে যারা
তারাই যত নষ্টে।
স্বাধীনতার ডাক দিয়েছে
জঙ্গিপনা করে,
কিন্তু ওদের সংখ্যা কত
বিচার কর ধরে।
তাই বলে কি মারবি তোরা
মানুষজনকে এমন নির্বিচারে?
তোদের সাথে মিল আছে যে
পাকবাহিনীর অত্যাচারে।
বার্মিজ-আর্মি মানুষ নারে
ওরা বনের পশু,
ওদের হাতে মরছে দেখি
রোহিঙ্গা-নারী-পুরুষ-শিশু!
রোহিঙ্গাদের দুঃখ বুঝি
বুঝি আরও কষ্ট,
কিন্তু ওদের স্বদেশ-ফিরে
যেতেই হবে,
হোক না যত কষ্ট।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৪/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast