www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘুম নাই চোখে

ঘুম নাই চোখে
সাইয়িদ রফিকুল হক

ঘুম নাই চোখে
জানি না কার শোকে!
ফুলের গন্ধ এসে শুধু লাগে নাকে।

চেনাফুলের মিষ্টিগন্ধ পাই,
মন-আনচানে দেহ-মন বিবশ তাই,
চেনাফুলের মধুর গন্ধে চোখে ঘুম নাই।

এই ফুল তুমি রেখেছিলে বন্ধু কোথায়?
স্বর্ণকেশের খোঁপায় গুঁজে মাথায়?
চিরচেনা গন্ধ তাইতে ফুলের গায়!

ঘুম নাই চোখে চিরচেনা ফুলের গন্ধে,
এসো বন্ধু কী লাভ ভুগে দ্বিধা-দ্বন্দ্বে!
সময় এখন চিরচেনা সেই মধুর সন্ধে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast