www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোহিঙ্গাতে সবাই কাঁদে



রোহিঙ্গাতে সবাই কাঁদে
সাইয়িদ রফিকুল হক

রোহিঙ্গাতে সবাই কাঁদে
সস্তা কাঁদার মানে?
রোহিঙ্গারা ছিল কোথায়
কেউ কি তা জানে?
লোকদেখানো কান্না রাখো
ভাবো দেশের কথা,
বিহারীরা এখন কিন্তু
দেশের মাথাব্যথা!
লোকদেখানো কান্না রেখে
ধরো সঠিক পথ,
রোহিঙ্গারা সবাই কিন্তু
নয়কো এমন সৎ।
বিহারীরা আজও দেখি
গাইছে পাকি-গান,
শরণার্থী-নামে যেন
কেউ করে না ভান।
রোহিঙ্গাদের সেবা কর
খুবই ভালো কথা,
কিন্তু তাদের ঠাঁই দিয়ো না
ঠাণ্ডা রেখো মাথা।
রোহিঙ্গাতে জঙ্গি আছে
দেখবে কত প্রমাণ,
তবুও তুমি বলছো শুধু
ওরা মুসলমান।
নিজের দেশে বিপদ ডেকে
করবে জাতির ক্ষতি?
রোহিঙ্গাতে জঙ্গি আছে
কমাও মনের আবেগ-গতি।
চিরস্থায়ী-শরণার্থী
হয় না যেন রোহিঙ্গা,
নইলে কিন্তু জাতির ভাগ্যে
বাজবে মরণশিঙ্গা!
রোহিঙ্গাতে সবাই কাঁদে
কাঁদার মানে কী?
নিজের পায়ে কুড়াল মেরে
নাকে ঢালো ঘি!




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৯/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast