www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হারানো মন

হারানো মন
সাইয়িদ রফিকুল হক

সোনার চেয়ে দামি জিনিস
পাবে তুমি খুঁজে
হারিয়ে যদি যায়,
কিন্তু তোমার মন হারালে
এমন জিনিস
খুঁজে পাওয়া দায়!
অনেক সাধের মনটাকে তাই
ধরে রেখো স্বপ্নজালে,
আঁধার রাতে জ্বলবে তারা
অনেক সুখে ভালে।
মন হারালে পাবে কোথায়?
কোথায় মনের দেখা?
ভুল করে তাই
ধরবে নাকো কুহক-মায়ার
অচিন পথের রেখা।
হারানো মন খুঁজলে তুমি
পাবে শুধুই ব্যথা,
মন হারালে মন মেলে না
মনে রেখো কথা।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast