www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার হাতে গোলাপ দেখেও



তোমার হাতে গোলাপ দেখেও
সাইয়িদ রফিকুল হক

তোমার হাতে গোলাপ থাকলেও ভয় পাই,
তোমার মনে ভালোবাসা দেখেও সন্দেহ তাই।
তোমার মনে গোলাপ ফোটে না
হাতে ফুল শুধুই অভিনয়,
তোমার সাথে ভালোবাসা করতে
তাইতো আমার এতো ভয়।
তোমার হাতে গোলাপ দেখেও আগের মতো
আর তো হই না শিহরিত,
তোমার মনে ভালোবাসা নাই যে
কথাটি ভেবে আর হই না বিস্মিত।
তোমার মনে ভালোবাসা জাগে না
চলছে শুধু অভিনয়ের পালা,
তোমার হাতে গোলাপ দেখে আজকে আমার
এই মনে বাড়ে আরও জ্বালা।
তোমার হাতে গোলাপ থাকলেও ভয় পাই,
তোমার মনে ভালোবাসা দেখেও সন্দেহ তাই।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast