www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেশের মানুষ ডুবছে জলে



দেশের মানুষ ডুবছে জলে
সাইয়িদ রফিকুল হক

বানের পানি আল্লাহ দিছে
দিচ্ছো কারে দোষ?
স্বভাব তোদের মন্দ বটে
চিনিস নন্দ ঘোষ।
আল্লাহ-রাসুল মানিস নাতো
মুখেই ধর্মপ্রেম,
পরকালের আশা ছেড়ে
চিনিস শুধু হেম!
দেশের মানুষ ডুবছে জলে
কাটছো তুমি জাবর,
চিনি তোমায় ভণ্ডসাধু
রমিজপুরের বাবর।
লোকদেখানো মানবসেবা
করবে কত আর?
টিভিচ্যানেল গরম করে
ফায়দা লোটো কার?
দেশের মানুষ নয়কো বোকা
তোমায় দিবে ভোট,
লোকদেখানো মানবসেবায়
আর বেঁধো না জোট।
দেশের মানুষ ডুবছে জলে
ছাড় না এবার টিভিচ্যানেল,
লোকদেখানো মানবসেবা
করিস নাতো আঁতেল।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৮/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast