www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধর্মের নামে ভণ্ডামি



ধর্মের নামে ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক

নবীর পথটা ছেড়ে দিয়ে
ধরলি যে তুই শয়তানী,
এই কি তোদের এই জামানায়
আদি-আসল ধর্মকাহিনী?
খুনের রক্ত তোদের হাতে
মুখে আরও মিথ্যাবুলি,
এই কি তোদের ধর্মপ্রেম?
চোখে দেখি ভীষণ ঠুলি!
লোকদেখানো মুসলমানে
দেশটা বুঝি যাচ্ছে ভরে!
এই মুসলমান সত্যপথটা
ফিরে পাবে কেমন করে?
ভণ্ড এখন পথেঘাটে
চারিদিকে ভণ্ড দেখি,
আসল-খাঁটি কোথায় গেছে?
সবখানে যে ভণ্ড-মেকী!
ভণ্ডামিটা ছেড়ে তোরা
আয়রে ফিরে আয় রে সত্যে
মুক্তি তোদের মিলবে এবার
আল্লাহ-নবীর আসল পথে।
নিজের স্বার্থে দল বানিয়ে
কেন ধর্ম বলিস তাকে?
ভণ্ডামিটা ছেড়ে দিয়ে
আয়রে ফিরে আয়রে ফিরে
আল্লাহ-নবীর চির-ডাকে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম,এ,মতিন ০৯/০৬/২০১৭
    বোধগম্যতা জাগ্রত হউক এই প্রত্যাশা।
    • ঠিক তা-ই।
      সবার মধ্যে মনুষ্যত্ব জাগলে আমরা শান্তিতে থাকতে পারবো।
      আপনাকে অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা।
  • খুব সুন্দর।
    • ধন্যবাদ বন্ধু। আর সঙ্গে শুভেচ্ছা।
 
Quantcast