www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কাছে প্রেম চাই না



তোমার কাছে প্রেম চাই না
সাইয়িদ রফিকুল হক

তোমার কাছে প্রেম চাই না
চাই না কোনো বিরহ,
তোমার মুখটি দেখবো না আর
জীবন হোক না যতই দুঃসহ।
আঘাতে-আঘাতে হতে চাই রোজ
আরও ভীষণ জর্জরিত,
তবুও তুমি জেনে রেখো
তোমার কাছে হবো নাকো সমর্পিত।

তোমার কাছে প্রেম চাই না
তোমার আছে শুধু ঘৃণা,
আমার মনে ফুল ফুটেছে
তবুও তুমি দেখলে না।
হৃৎবাগানে ফুটেছে তাই
ভালোবাসার গোলাপ,
তোমার জন্য আমার মনে
নাই যে কোনো বিলাপ।
তোমার কাছে প্রেম চাই না
তোমার বুকে ঘৃণার সিন্ধু,
ফুল ফোটে না তোমার মনে
প্রেম নাই যে একবিন্দু।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১/০৬/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রাখাল বালক ১০/০৬/২০১৭
    ভাল লাগলো হে কবি
  • নাবিক ০২/০৬/২০১৭
    ভালো লাগলো পড়ে 👌
  • ভালোলাগা সহ।
    • কৃতজ্ঞ।
      ধন্যবাদসহ অফুরান শুভেচ্ছা আপনাকে।
  • ফয়জুল মহী ০১/০৬/২০১৭
    ভাল
  • Tanju H ০১/০৬/২০১৭
    Nice Kobi
 
Quantcast