www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোজার মাসে



রোজার মাসে
সাইয়িদ রফিকুল হক

রোজার মাসে মিথ্যাকথা
একটু ছেড়েছো?
নাকি তুমি আগের মতোই
মিথ্যা-গানই গাইছো!
ভাবখানা তো দেখি এমন
তুমি কত ধার্মিক,
আসলে যে পোশাকধারী
তুমি ভণ্ড-চার্মিক।
রোজার মাসে এখনও কি
খাচ্ছো তুমি ঘুষ?
ঈমান যদি থাকে একটু
ফিরাও এবার হুঁশ।
ভোগের খাতা বন্ধ করে
বাড়াও মনের সংযম,
জানো নাতো কখন যে ভাই
হাজির হবে যম।
তওবা কর নিজের পাপে
ভুল দেখো না কারও,
তখন তুমি সওয়াব পাবে
অনেক বেশি আরও।
রোজার মাসে ভালো হয়ে
ভালো থেকো চির,
জীবন গেলেও আর না তুমি
পাপের পথে ফিরো!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৫/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মানবতার প্রতীক।
    • অনেক ধন্যবাদ বন্ধু। আর শুভেচ্ছা।
  • শাহারিয়ার ইমন ২৯/০৫/২০১৭
    বাহ
  • Tanju H ২৯/০৫/২০১৭
    অসাধারন কবিতা।।
 
Quantcast